বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 

রংপুর প্রতিনিধি
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩৭ পিএম
ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 
expand
ট্রাক চাপায় প্রাণ গেল মোটরসাইকেল চালকের 

রংপুর সদর উপজেলার পাগলাপীর-শিবেরবাজার সড়কে ট্রাকের চাপায় মোঃ জহুরুল ইসলাম (৪৫) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

রবিবার ( ৮ মার্চ) বিকেল ৪ টায় পাগলাপীর আইডিয়াল স্কুল সংলগ্ন এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে জানা গেছে নিহত জহুরুল ইসলামের বাড়ি যশোরে। তিনি রংপুর সদরে স্কয়ার গ্রুপে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মোটরসাইকেলে করে যাওয়ার সময় একটি দ্রুতগামী ট্রাক তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে রংপুর সদর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহটি রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রংপুর কোতোয়ালি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল গফুর জানান, মোটরসাইকেল আরোহী ঘটনাস্থলেই মারা গেছে। আমরা লাশ উদ্ধার করেছি। তার পরিবারের সাথে যোগাযোগ করে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup