বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

প্রেমিকের সাথে উধাও প্রবাসীর স্ত্রী

চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ : ১৪ মার্চ ২০২৬, ০৯:৫৯ পিএম
রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী
expand
রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী

রাজবাড়ী জেলার সৌদি আরব প্রবাসী মোহাম্মদ মাসুদ রানার স্ত্রী প্রায় চার লাখ টাকা নিয়ে তার প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মাসুদ রানা থানায় অভিযোগ করেছেন।

ভুক্তভোগী মোহাম্মদ মাসুদ রানা বর্তমানে সৌদি আরবে অবস্থান করছেন। তিনি জানান, চার বছর আগে জীবিকার তাগিদে সৌদি আরবে যান তিনি। এক বছর আগে মোবাইল ফোনে তার পরিচয় হয় চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কাশিপুর মাঠপাড়া গ্রামের মৃত কামাল হোসেনের মেয়ে রহিমা আক্তার রিতার সঙ্গে। পরে তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে এবং পারিবারিকভাবে বিয়ে হয়।

বিয়ের পর রিতা তার সঙ্গে সৌদি আরবে বসবাস করছিলেন। তবে চলতি বছরের ১৮ জানুয়ারি তিনি ডিউটিত থেকে বাসায় ফিরে দেখেন তান স্ত্রী বাসায় নেই। বাসায় গচ্ছিত প্রায় ৪ লাখ টাকাও নেই। পরে তিনি জানতে পারেন, তার স্ত্রী প্রেমিকের সঙ্গে পালিয়ে গেছেন। তিনি আরও জানান, ঘটনার পর তিনি দেশে স্বজনদের মাধ্যমে বিষয়টি জানিয়ে থানায় একটি মামলা করেন। একই সঙ্গে শ্বশুরবাড়ির লোকজনের সঙ্গে যোগাযোগ করলেও তারা কোনো সহযোগিতা করেননি বলে অভিযোগ করেন।

মাসুদ রানা দাবি করে বলেন, আমার ধারণা, আমার স্ত্রী পালিয়ে যাওয়ার বিষয়টি তার মা ও ভাবীরা জানে। কিন্তু তারা আমাকে কোনো তথ্য বা সহযোগিতা দিচ্ছে না। বরং বিষয়টি এড়িয়ে যাচ্ছে।”

মাসুদ রানা আরও বলেন, বিয়ের চার মাস আগেও একবার রহিমা আক্তার রিতা বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। সে সময় তাকে খুঁজে এনে বাড়িতে ফেরানো হয়। সর্বশেষ ঘটনায় তিনি জানতে পেরেছেন, নোয়াখালীর দালাল আরমানের সঙ্গে তার স্ত্রী পালিয়ে গেছে। তিনি বলেন, আমি বিদেশের মাটিতে কষ্ট করে উপার্জন করেছি। আজ সব হারিয়ে নিঃস্ব অবস্থায় পড়েছি। মানসিকভাবে আমি ভেঙে পড়েছি। আমার স্ত্রী কোথায় আছে, কী অবস্থায় আছে—কিছুই জানি না।

এ বিষয়ে জানতে কাশীপুরে রহিমা আক্তার রিতার বাড়িতে গেলে তার মা কথা বলবেন না বলে জানান। তবে প্রতিবেশী কয়েকজন বলেন, রিতার আগের সংসারে দুটো বাচ্চা আছে। সেখান থেকে চলে এসে বিদেশে গেছে। তার নামে অনেক কিছু শোনা যায়। তবে তারা সেসময় বিষয়ে কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে থানা-পুলিশ জানিয়েছে অভিযোগের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup