বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় বাবা-মেয়ের মৃত্যু

প্রকাশ : ১২ সেপ্টেম্বর ২০২৫, ১২:২৬ পিএম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকা এ দুর্ঘটনাটি ঘটে
expand
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকা এ দুর্ঘটনাটি ঘটে

চট্টগ্রামের মিরসরাইয়ে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় বাবা ও মেয়ের মৃত্যু হয়েছে। একই ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঠাকুরদিঘী এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কিছুজনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জোরারগঞ্জ হাইওয়ে থানা পুলিশ জানায়, সকালে ঢাকা থেকে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্টো ঘ, ১৩-৭৩৪৮) চট্টগ্রাম যাওয়ার পথে ঠাকুরদিঘী বাজারে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের (ঢাকা মেট্টে উ, ১১-৭১৬৮) পেছনে ধাক্কা দিলে প্রাইভেটকারের সামনের অংশ কাভার্ডভ্যানের ভেতরে ঢুকে যায়। এ সময় প্রাইভেটকারে থাকা ঢাকার তুরাগ থানাধীন উত্তরা ১০নং সেক্টরের মৃত এমদাদুল হকের ছেলে গোলাম সারোয়ার (৪২) এবং তার শিশু কন্যা মুসকান (৩) ঘটনাস্থলেই প্রাণ হারায়। এ ঘটনায় অজ্ঞাতনামা আরও চারজন আহত হন। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে এদের মধ্যে দুজনের শারীরিক অবস্থা সংকটাপন্ন হওয়ায় উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকী দুজনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup