বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

চন্দনাইশে গরু চোরের গুলিতে বৃদ্ধ নিহত

চন্দনাইশ (চট্টগ্রাম) প্রতিনিধি:
প্রকাশ : ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:০৯ পিএম
প্রতীকী ছবি
expand
প্রতীকী ছবি

চট্টগ্রামের চন্দনাইশে গরু চোরের গুলিতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি ) রাত আনুমানিক সাড়ে চারটার দিকে পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের বদুরপাড়া এলাকায় ঘটনাটি ঘটে।

ঘটনায় নিহত ব্যক্তির নাম চন্দন দে (৭০) পৌরসভার ১ নম্বর ওয়ার্ড হিন্দুপাড়া এলাকার বদুরপাড়া ভোলা সেন বাড়ির বাসিন্দা। তার পিতার নাক রেবতি দে ।

প্রত্যক্ষ্যদর্শীরা জানায়, ৫-৬ জনের একদল চোর ওই এলাকার চন্দন দে'র গোয়াল ঘরের টিন কেটে গরু চুরি করার উদ্দেশ্যে প্রবেশ করে। এসময় তাদের বাঁধা দিলে তারা চন্দনকে লক্ষ‍্য করে গুলি ছোড়ে। শব্দ শুনে পরিবারের সদস্য এবং প্রতিবেশীরা এগিয়ে এলে চোরের দল ৩টি গরু নিয়ে পালিয়ে যায়। পরে গুলিবিদ্ধ চন্দনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার সময় পথে তার (চন্দন) মৃত্যু হয়।

চন্দনাইশ থানার উপ-পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর আলম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে আসামি আটক ও গরু উদ্ধার প্রক্রিয়া অব্যাহত রয়েছে। গুলিবিদ্ধ মৃত চন্দন দে'র লাশ ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup