বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৯ ফেব্রুয়ারি ২০২৬, ৭ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

মতলবে নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ২ জনকে জরিমানা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি
প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১১:০৯ পিএম
মতলব উত্তরে ছেংগারচর বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।
expand
মতলব উত্তরে ছেংগারচর বাজারে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট পরিচালনা করছেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

পবিত্র মাহে রমজান উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য সহনীয় রাখতে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করা হয়েছে। বুধবার (১৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় উপজেলার ছেংগারচর বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ।

অভিযান চলাকালে নিত্যপ্রয়োজনীয় পণ্যের নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দাম দাবি এবং মূল্যতালিকা সংরক্ষণ না করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ ও স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইন, ২০০৯–এর সংশ্লিষ্ট ধারায় দুইটি মামলায় দুই ব্যবসায়ীকে মোট পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

অভিযানের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মতলব উত্তর থানার এসআই মিজানুর রহমান সহ পুলিশ এর একটি টিম সহযোগিতা করে।

এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রহমত উল্লাহ জানান, রমজান মাসে বাজারে পণ্যের দাম স্থিতিশীল রাখতে প্রশাসনের নজরদারি জোরদার করা হয়েছে। ভবিষ্যতেও নিয়মিত বাজার মনিটরিং ও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X