

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার মেঘনা নদীর থেকে সাবেক ইউপি সদস্য (মেম্বার) আমীর হোসেনের (৪৩) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটের দিকে নদীর পাড় থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
নিহত আমীর হোসেন নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের সাবেক মেম্বার ছিলেন।
সূত্র জানায়, নিহত আমীর হোসেন মেম্বারের বাবার বাড়ি রায়পুরা উপজেলার চরমধুয়া ইউনিয়নের গাজৌপুর গ্রামে। তবে পিতৃহীন হওয়ায় আমীর হোসেন ছোটবেলা থেকেই তার মামার বাড়ি একই উপজেলার বাঁশগাড়ী ইউনিয়নের দিগল্যাকান্দি গ্রামে বসবাস করতেন।
পুলিশ সূত্রে জানা গেছে, উদ্ধার হওয়া মরদেহের মাথা ও শরীরের বিভিন্ন অংশে অনেক আঘাতের চিহ্ন রয়েছে। পূর্ব শত্রুতার জেরে এই হত্যাকাণ্ড হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। ঘটনার সত্যতা নিশ্চিত করে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম এনপিবিকে জানান, ধরাভাঙ্গার নদীতীরবর্তী এমপি টিলা থেকে যুবকে গুরত্বর আহত অবস্থায় উদ্ধার করা হয়। হাসপাতালে নেওয়ার পর সে মারা যায়।ময়নাতদন্তের জন্য মরদেহ জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানে হয়েছে।
মন্তব্য করুন
