

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের ঝিকরগাছায় চাঁদা না দেওয়ায় মালয়েশিয়া ফেরত এক প্রবাসীকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে স্থানীয় সন্ত্রাসীদের বিরুদ্ধে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ঝিকরগাছা থানাধীন চন্দ্রপুর এলাকায় সালাম মেম্বারের বাড়ির সামনে এ ঘটনা ঘটে।
আহত মো. ইমানুর (৩৪) উপজেলার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা গেছে, দেড় মাস আগে তিনি মালয়েশিয়া থেকে দেশে ফেরেন। এরপর থেকেই স্থানীয় একটি সন্ত্রাসী চক্র তার কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে আসছিল।
জানা গেছে, পূর্ব শত্রুতার জেরে কথা কাটাকাটির এক পর্যায়ে বাজারে যাওয়ার পথে একই গ্রামের সবুজ (৩৩), সুমন (৩২), শামিম (৩৩)সহ আরও পাঁচ-ছয়জন তার (ইমানুর) ওপর অতর্কিত হামলা চালায়। এসময় অভিযুক্তরা ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে রক্তাক্ত জখম করে ফেলে রেখে যায়।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসক ডা. স্বপন দাস জানান, আহতের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার করা হয়েছে।
স্থানীয়দের দাবি, প্রবাসী ফেরতদের টার্গেট করে একটি চক্র দীর্ঘদিন ধরে চাঁদাবাজি করে আসছে। দ্রুত হামলাকারীদের গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা।
ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহজালাল আলম বলেন, ‘ঘটনার কথা শুনেছি, পুলিশ একটি টিম ঘটনাস্থলে পাঠানো হয়েছে।’
মন্তব্য করুন
