রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২২ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩ বঙ্গাব্দ

নবীনগর উপজেলা ও পৌর যুবদলের দুই নেতা বহিষ্কার

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

দলীয় শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক ও নবীনগর পৌর যুবদলের সভাপতিকে বহিষ্কার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল।

শনিবার (৭ ফেব্রুয়ারি) বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের সহ-দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়ার স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ বহিষ্কারাদেশ জারি করা হয়।

বহিষ্কৃতরা হলেন- নবীনগর উপজেলা যুবদলের আহ্বায়ক এমদাদুল বারী এবং নবীনগর পৌর যুবদলের সভাপতি আলী আজম।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, সংগঠনের সিদ্ধান্ত অনুযায়ী সাংগঠনিক শৃঙ্খলা পরিপন্থি কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তাদের বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে তাদের প্রাথমিক সদস্যপদসহ সংগঠনের সব পর্যায়ের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

জেলা যুবদলের সভাপতি শামীম মোল্লা ও সাধারণ সম্পাদক ইয়াসিন মাহমুদ বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছেন।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, সংগঠনের শৃঙ্খলা ও আদর্শ অক্ষুণ্ন রাখতে ভবিষ্যতেও এ ধরনের শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে কঠোর সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

X