বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক

ভোলা প্রতিনিধি
প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:৩০ পিএম
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক
expand
ভোলায় কোস্ট গার্ডের অভিযানে মাদক কারবারি আটক

ভোলায় অভিযান চালিয়ে ইয়াবা ও গাঁজাসহ রমজান আলী রনি (৩৮) নামে এক মাদক কারবারিকে আটক করেছে কোস্ট গার্ড। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) মধ্যরাতে ভোলার দরিরাম সংস্কর সংলগ্ন এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

বৃহস্পতিবার (৪ ফেব্রুয়ারি) কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লে. বিএন মো. আবুল কাশেম এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন।

গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত ১২টার দিকে কোস্ট গার্ড বেইস ভোলা সদর উপজেলার দরিরাম সংস্কর এলাকায় একটি বিশেষ অভিযান চালায়। তল্লাশিকালে এই এলাকা থেকে ১০৮ পিস ইয়াবা, ১ কেজি গাঁজা জব্দ করা হয়, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ১ লক্ষ ৩৪ হাজার টাকা।

আটককৃত মাদক কারবারির নাম রমজান আলী রনি। তিনি ভোলা সদরের দরিরাম সংস্কর গ্রামের ৫নং ওয়ার্ডের শেখ ফরিদ উদ্দিনের ছেলে। জব্দকৃত মাদকদ্রব্য এবং আটককৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

কোস্ট গার্ড জানায়, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে এবং আইন-শৃঙ্খলা রক্ষায় তাদের এ ধরনের মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup