রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
০৯ আগস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স, কোনো ছাড় নয়: পুলিশ কমিশনার

বরিশাল প্রতিনিধি
প্রকাশ : ০৮ আগস্ট ২০২৬, ০৫:৩৭ পিএম
পুলিশ কমিশনার
expand
পুলিশ কমিশনার

বরিশাল মেট্রোপলিটন পুলিশের নবাগত কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেছেন, মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে পুলিশ সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেবে। এ ক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

শনিবার (৮ আগস্ট) সকালে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে মিট দ্যা প্রেস অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পুলিশ কমিশনার বলেন, আপনাদের যে ভালোবাসা, তার সর্বোচ্চ প্রতিদান আমার পক্ষ থেকে দেওয়ার চেষ্টা করব। মাদকের বিরুদ্ধে আমরা জিরো টলারেন্স নীতি অনুসরণ করব। পুলিশের পক্ষ থেকে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এখানে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।

সাংবাদিকদের বিভিন্ন বক্তব্য ও সমস্যার বিষয়গুলো গুরুত্বের সঙ্গে নোট নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, সভায় উত্থাপিত প্রতিটি বিষয় অনুযায়ী পুলিশ প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। জনগণের প্রত্যাশা পূরণে সর্বোচ্চ শ্রম দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।

তিনি আরও বলেন, আমি আপনাদের ভালোবাসা ও সহযোগিতা চাই। আজ আপনারা যেভাবে আন্তরিকতা নিয়ে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, এই সহযোগিতা যেন ভবিষ্যতে আরও বাড়ে, কমে না সেটাই প্রত্যাশা করি।

পুলিশ ও সাংবাদিকদের পারস্পরিক সহযোগিতার ওপর গুরুত্ব দিয়ে কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ বলেন, তারা একে অপরের পরিপূরক হিসেবে কাজ করলে পুলিশি কার্যক্রম আরও সহজ হবে এবং জনগণের প্রত্যাশা ও চাহিদা পূরণ করা সম্ভব হবে।

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন, উপ পুলিশ কমিশনার (সদর) আব্দুল হান্নান, উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সুশান্ত সরকার, উপ পুলিশ কমিশনার (ট্রাফিক) মো: সরফুদ্দিন ও উপ পুলিশ কমিশনার (ডিবি) পলাশ কান্তি নাথসহ উধৃতন কর্মকর্তাবৃন্দ।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন