

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বরিশাল নগরীর আটটি ডায়াগনস্টিক সেন্টারকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (২৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় থেকে ৩ টা পর্যন্ত নগরীর শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল সংলগ্ন বান্দ রোড এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর যৌথ দল এ অভিযান পরিচালনা করে। অভিযানে নেতৃত্বে দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী।
গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এ অভিযানে মেয়াদ উত্তীর্ণ কীট ও যথাযথ সনদ না থাকার অপরাধে আল-আকসা হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারের সত্ত্বাধিকারী জসিম উদদীনকে ৪০ হাজার,হেলথ এইড মেডিকেল সার্ভিসেসের সত্ত্বাধিকারী মোঃ শাহিনকে ১০ হাজার, নোভা মেডিকেল সার্ভিসেসের সত্ত্বাধিকারী মোঃ রাকিব সরকারকে ১০ হাজার, ইসলামিয়া ডিজিটাল ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী তামান্না আক্তারকে ৪৫ হাজার,বরিশাল সিটি জেনারেল হসপিটালের স্বত্বাধিকারী মোঃ মাহবুবুর রহমানকে ২০ হাজার, গেইন ডায়াগনস্টিক এন্ড ফিজিওথেরাপি সেন্টারের স্বত্বাধিকারী নাজমুন নাহারকে ৭ হাজার,নিউ বেবিলন মেডিকেল সার্ভিসেসের সত্ত্বাধিকারী মোঃ ছগির হোসেনকে ৫০ হাজার এবং রংধনু ডায়াগনস্টিক সেন্টারের স্বত্বাধিকারী ইয়াসমিন আক্তারকে ১ লাখসহ মোট ২ লাখ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের উপ-পরিচালক অপূর্ব অধিকারী বলেন বরিশাল নগরীর আটটি ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করা হয়।মেয়াদ উত্তীর্ণ কীট ও সেন্টারের বৈধ কোনো সনদ না থাকায় ২ লক্ষ ৮২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠান গুলোকে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ড থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়েছে। অন্যথায় কঠোর আইনিব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছে দেওয়া হয়।গোয়েন্দা সদস্যরা দীর্ঘদিন ধরে ব্যবসা প্রতিষ্ঠান গুলোতে গোপন নজরদারি চালায়।
পরে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর কর্মকর্তাদের সাথে নিয়ে যৌথ অভিযান পরিচালনা করেন। অভিযানে জেলা এনএসআই বরিশাল কার্যালয়ের কর্মকর্তা,কর্মচারী, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বরিশাল জেলা ও বিভাগীয় কর্মকর্তা ও বরিশাল মেট্রোপলিটন এর রিজার্ভ পুলিশের সদস্য উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন