বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

নাইক্ষ্যংছড়িতে পেটে ও পায়ে বেঁধে গাঁজা পাচার, আটক ১

নাইক্ষ্যংছড়ি প্রতিনিধি
প্রকাশ : ০৬ এপ্রিল ২০২৬, ০৬:২৭ পিএম
নাইক্ষ্যংছড়িতে পেটে ও পায়ে বেঁধে গাঁজা পাচার
expand
নাইক্ষ্যংছড়িতে পেটে ও পায়ে বেঁধে গাঁজা পাচার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় মাদক পাচারের এক অভিনব কৌশল নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শরীরে গাঁজা বেঁধে পাচারের সময় মো. ইউনুছ সিকদার (৪৫) নামে এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) সকাল আনুমানিক ১০টার দিকে নাইক্ষ্যংছড়ি ব্যাটালিয়ন (১১ বিজিবি)-এর অধীনস্থ আদর্শগ্রাম চেকপোস্টে এই অভিযান চালানো হয়। আটক ইউনুছ কক্সবাজার জেলার রামু উপজেলার কচ্ছপিয়া ইউনিয়নের পশ্চিম তিতারপাড়া গ্রামের মৃত মোজাফফর আহমদ সিকদারের ছেলে।

বিজিবি ও স্থানীয় সূত্র জানায়, কক্সবাজারের রামু থেকে যাত্রীবেশে একটি সিএনজি অটোরিকশা নিয়ে নাইক্ষ্যংছড়ির দিকে যাচ্ছিলেন ইউনুছ। আদর্শগ্রাম চেকপোস্টে বিজিবি সদস্যরা নিয়মিত তল্লাশির জন্য গাড়িটি থামান। এ সময় ইউনুছের আচরণ সন্দেহজনক মনে হলে বিজিবি সদস্যরা তাকে গাড়ি থেকে নামিয়ে তল্লাশি শুরু করেন। তল্লাশির একপর্যায়ে তার পেটে ও পায়ের সাথে বিশেষ কায়দায় স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় প্রায় ৩ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বাতেন মৃধা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, "বিজিবি বাদী হয়ে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছে। আসামিকে থানায় হস্তান্তর করা হয়েছে এবং তার বিরুদ্ধে পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।"

সীমান্তবর্তী এলাকায় মাদকের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবির এমন কঠোর নজরদারি ও ঝটিকা অভিযান অব্যাহত থাকবে বলে বিজিবি সূত্রে জানানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup