বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

সোনাইছড়িতে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

নাইক্ষ্যংছড়ি(বান্দরবান) প্রতিনিধি
প্রকাশ : ০১ মার্চ ২০২৬, ০৭:১৩ পিএম
নাইক্ষ্যংছড়ি'র সোনাইছড়িতে ইয়াবাসহ এক নারী গ্রেফতার
expand
নাইক্ষ্যংছড়ি'র সোনাইছড়িতে ইয়াবাসহ এক নারী গ্রেফতার

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সোনাইছড়ি এলাকায় পুলিশের বিশেষ অভিযানে প্রায় ২০ হাজার পিস ইয়াবাসহ ময়ুং মার্মা নামে এক নারী মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

রবিবার (১ মার্চ) সকাল ১ টার দিকে উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ৩নং লামার পাড়ার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে নাইক্ষ্যংছড়ি থানা পুলিশ। আটক ময়ুং মার্মা (৪০)একই এলাকার অংশো থোয়াই মার্মার মেয়ে।

পুলিশ সূত্র জানায়, গোপন তথ্যের ভিত্তিতে ওই এলাকায় অবস্থান নেয় পুলিশের একটি দল। অভিযানের সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারী একদল পালানোর চেষ্টা করলে ময়ুং মার্মাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেফতার করা হয়।

পরে তার হেফাজত থেকে প্রায় ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নারী দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকায় ইয়াবা পাচার ও মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল বাতেন মৃধা প্রতিবেদককে বলেন, উদ্ধারকৃত ইয়াবা জব্দ করা হয়েছে এবং আটক নারী আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে।

পলাতক সহযোগী এবং মাদকের সাথে জড়িত ব্যক্তিদের কে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। তিনি আরও বলেন,দীর্ঘদিন ধরে সোনাইছড়ি এলাকা মাদক কারবারিদের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছিল। নাইক্ষ্যংছড়ি থানায় দায়িত্ব গ্রহণের পর থেকেই আমরা এই এলাকায় বিশেষ নজরদারি ও ধারাবাহিক অভিযান পরিচালনা করছি।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup