

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় খাইবার পাখতুনখোয়া প্রদেশে সড়কের পাশে পেতে রাখা দুটি বোমার বিস্ফোরণে অন্তত সাতজন নিহত হয়েছেন।
এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। নিরাপত্তা বাহিনী ঘটনাস্থল ঘিরে তদন্ত শুরু করেছে।
শনিবার প্রদেশের বান্নু জেলায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। এলাকাটি আফগানিস্তান সীমান্তের কাছাকাছি হওয়ায় দীর্ঘদিন ধরেই নিরাপত্তা ঝুঁকির মধ্যে রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, প্রথম বিস্ফোরণটি একটি যাত্রীবাহী ভ্যান অতিক্রম করার সময় ঘটে। সড়কের পাশে পেতে রাখা বিস্ফোরক থেকে শক্তিশালী বিস্ফোরণ হলে ঘটনাস্থলেই পাঁচজনের মৃত্যু হয়। এ সময় অন্তত তিনজন আহত হন।
প্রথম বিস্ফোরণের পর স্থানীয় বাসিন্দা ও উদ্ধারকর্মীরা আহতদের হাসপাতালে পাঠানো এবং নিহতদের সরিয়ে নেওয়ার কাজ শুরু করেন। ঠিক তখনই একই এলাকায় দ্বিতীয় আরেকটি বিস্ফোরণ ঘটে। এতে আরও দুজন প্রাণ হারান এবং হতাহতের সংখ্যা বাড়ে।
আহতদের দ্রুত নিকটবর্তী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর বলে স্থানীয় সূত্র জানিয়েছে।
ঘটনার পরপরই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা এলাকাটি ঘিরে ফেলেন এবং আলামত সংগ্রহ শুরু করেন। বিস্ফোরণের ধরন ও এর পেছনে কারা জড়িত থাকতে পারে, তা খতিয়ে দেখা হচ্ছে।
তাৎক্ষণিকভাবে কোনো ব্যক্তি বা সংগঠন হামলার দায় স্বীকার করেনি। তবে সীমান্তবর্তী এই অঞ্চলে অতীতেও নিরাপত্তা বাহিনী ও সাধারণ মানুষকে লক্ষ্য করে এ ধরনের হামলার ঘটনা ঘটেছে।
