শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ১০:৫৬ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

জরুরি মেরামত ও উন্নয়নমূলক কাজের কারণে শনিবার (২০ জুন) চাঁপাইনবাবগঞ্জ ও চুয়াডাঙ্গার বিভিন্ন এলাকায় কয়েক ঘণ্টার জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

শুক্রবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো) এবং ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো)।

চাঁপাইনবাবগঞ্জে নেসকোর শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ কেন্দ্রের আবাসিক প্রকৌশলী মো. জুলফিকার আলীর সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চাঁপাইনবাবগঞ্জ-সোনামসজিদ মহাসড়ক প্রশস্তকরণ প্রকল্পের অংশ হিসেবে ৩৩ কেভি বিদ্যুৎ লাইন স্থানান্তরের কাজ করা হবে। এ কারণে শনিবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত শিবগঞ্জ বিদ্যুৎ সরবরাহ দপ্তরের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, উন্নয়নমূলক কাজের স্বার্থে সাময়িক এ অসুবিধার জন্য তারা দুঃখিত।

অন্যদিকে চুয়াডাঙ্গায় বিদ্যুৎ লাইনের পাশের গাছপালা ছাঁটাই ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য কয়েকটি এলাকায় টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গ্রাহকদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দিয়েছে।

তবে কাজের অগ্রগতির ওপর নির্ভর করে নির্ধারিত সময়সূচিতে পরিবর্তন আসতে পারে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup