শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২২ আগস্ট ২০২৬, ৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাজিল-হাইতি ম্যাচে ফল জানাল হাঙর, আছে চমক

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:০৫ পিএম আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:০৭ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বিশ্বকাপ ফুটবলের উত্তাপ এখন আর শুধু মাঠের লড়াইয়ে সীমাবদ্ধ নেই। ম্যাচের ফল নিয়ে শুরু হয়েছে মজার সব ভবিষ্যদ্বাণীও। ব্রাজিল-হাইতি এবং যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে এবার আলোচনায় এসেছে এক হাঙর ও একটি ‘সাইকিক’ বা অতীন্দ্রিয় ক্ষমতাসম্পন্ন কুকুর।

ব্রাজিল ও হাইতির ম্যাচের আগে রিও ডি জেনিরোর একটি অ্যাকুয়ারিয়ামে রাখা ‘রিতিনহা’ নামের হাঙর বিশেষ ব্যবস্থায় করা নির্বাচনে ব্রাজিলের পক্ষেই অবস্থান নেয়। দুই দলের প্রতীক ব্যবহার করে খাবার বেছে নেওয়ার পরীক্ষায় হাঙরটি ব্রাজিলকেই ‘বেছে নেয়’ বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

অন্যদিকে যুক্তরাষ্ট্রের সিয়াটলে ‘জুনিয়র’ নামের একটি কুকুর ঘিরে তৈরি হয়েছে স্থানীয় আগ্রহ। ‘সাইকিক ডগ’ হিসেবে পরিচিত জুনিয়র ভবিষ্যদ্বাণী করেছে, অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচে জয় পাবে স্বাগতিক যুক্তরাষ্ট্র।

ফুটবল বিশ্বে প্রাণীদের মাধ্যমে ম্যাচের ফল অনুমানের ঘটনা নতুন নয়। ২০১০ বিশ্বকাপে জার্মানির অক্টোপাস ‘পল’ একাধিক ম্যাচের ফল সঠিকভাবে অনুমান করে বিশ্বজুড়ে আলোচনার জন্ম দিয়েছিল। এরপর থেকে বড় টুর্নামেন্টগুলোতে প্রাণীদের ‘ভবিষ্যদ্বাণী’ ঘিরে এমন কৌতূহল ও বিনোদনমূলক আয়োজন প্রায়ই দেখা যায়।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank