শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শনিবার
২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দ্বিতীয় রাউন্ডে যেতে ব্রাজিলের সামনে যে সমীকরণ

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২০ জুন ২০২৬, ১০:৩৫ এএম
সংগৃহীত
expand
সংগৃহীত

২০২৬ ফিফা বিশ্বকাপে নিজেদের প্রথম জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। প্রথম ম্যাচে মরক্কোর বিপক্ষে ড্রয়ের পর হাইতিকে ৩-০ ব্যবধানে হারিয়ে ঘুরে দাঁড়িয়েছে কার্লো আনচেলত্তির দল।

এ জয়ের পর ৪ পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে মরক্কোকে পেছনে ফেলে গ্রুপ ‘সি’ এর শীর্ষে উঠেছে সেলেসাওরা।

এদিন ব্রাজিলের জয়ের মূল নায়ক ম্যাথিউস কুনহা, ম্যাচের প্রথমার্ধে জোড়া গোল করেন তিনি। পাশাপাশি আজকের গোলের পর চলতি বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় গোলের দেখা পেয়েছেন ভিনিসিয়ুস। দ্বিতীয়ার্ধে আর গোল না হলেও ক্লিনশিট ধরে রাখে ব্রাজিল।

অন্যদিকে মরক্কো ও স্কটল্যান্ডও নিজেদের ম্যাচে জয় পেয়েছে। দুই ম্যাচ শেষে ব্রাজিল ও মরক্কোর পয়েন্ট সমান ৪ করে, স্কটল্যান্ডের ৩ পয়েন্ট এবং হাইতির পয়েন্ট শূন্য।

শেষ ম্যাচে স্কটল্যান্ডকে হারালে ব্রাজিলের পয়েন্ট হবে ৭। একই সময়ে মরক্কো জিতলে তাদেরও ৭ পয়েন্ট হবে তখন গ্রুপ চ্যাম্পিয়ন নির্ধারণ হবে গোল ব্যবধানসহ বিভিন্ন টাইব্রেকারে।

ড্র করলেও অন্তত ৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে ব্রাজিল। এমনকি হারলেও অন্য গ্রুপের হিসাব-নিকাশে সেরা তৃতীয় দল হিসেবে নকআউটের সুযোগ থাকবে সেলেসাওদের।

জানা গেছে, সি গ্রুপের চ্যাম্পিয়ন দল এফ গ্রুপের দ্বিতীয় দলের মুখোমুখি হবে, যেখানে নেদাল্যান্ডস, জাপান, সুইডেন ও তিউনিসিয়া আছে। এই গ্রুপের রানার্সআপ মুখোমুখি হবে এফ গ্রুপের চ্যাম্পিয়নের সঙ্গে। তৃতীয় দল পাবে এ গ্রুপের প্রথম দল, ই গ্রুপের প্রথম দল কিংবা আই গ্রুপের প্রথম দলের বিপক্ষে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Netherlands VS Sweden
Scheduled
20 Jun, 11:00 PM
VS
World Cup