শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

কি হয়েছিলো কারওয়ান বাজার ও বাংলামোটর সিগন্যালের এআই ক্যামেরায়?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৯ জুন ২০২৬, ০৬:৫৪ পিএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

রাজধানীর ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়নের অংশ হিসেবে সম্প্রতি এআই-নির্ভর ক্যামেরা ব্যবহার শুরু করে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) ট্রাফিক বিভাগ।

তবে গত কয়েকদিন ধরে কারওয়ান বাজার ও বাংলামোটর এলাকায় স্থাপিত এসব এআই ক্যামেরা বন্ধ রাখা হয়েছে এমন একটি খবর অনলাইন ও অফলাইনে দ্রুত ছড়িয়ে পড়ে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন ফটোকার্ডে দাবি করা হয়, কারওয়ান বাজারের পর বাংলামোটর এলাকার ক্যামেরাও বন্ধ করে দেওয়া হয়েছে। এ ধরনের পোস্ট ছড়িয়ে পড়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হয়।

বিষয়টি পরিষ্কার করতে এবং ভুল তথ্যের প্রভাব দূর করতে তাৎক্ষণিক উদ্যোগ নেয় ডিএমপির ট্রাফিক বিভাগ।

সংশ্লিষ্টরা বলছেন, কারওয়ান বাজার এলাকায় এআই ক্যামেরা ব্যবস্থাপনা সাময়িকভাবে বন্ধ থাকলেও সেটি কোনো নীতিগত সিদ্ধান্ত বা কার্যক্রম স্থগিতের কারণে নয়। মূলত এলাকায় বিদ্যুৎ ও যোগাযোগ লাইনের সঙ্গে সংশ্লিষ্ট কিছু কারিগরি কাজ চলাকালে ক্যামেরা ব্যবস্থার সংযোগ তার কেটে যায়। এর ফলে সাময়িকভাবে ক্যামেরাগুলোর কার্যক্রম ব্যাহত হয়। পরে ত্রুটিগুলো সারিয়ে আবারও ক্যামেরাগুলো সচল করা হয়েছে। ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার আনিছুর রহমান গণমাধ্যমকে বলেন, বৈদ্যুতিক লাইনে কাজ চলাকালে ক্যামেরার তার কাটা পড়েছিল। তবে দ্রুতই তা পুনঃস্থাপন করা হয়।

এআই ক্যামেরা স্থগিত করা হয়েছে, এমন তথ্য সঠিক নয় বলে জানান তিনি। সংশ্লিষ্টরা জানান, রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে যান চলাচল পর্যবেক্ষণ, ট্রাফিক আইন লঙ্ঘন শনাক্তকরণ এবং আধুনিক ট্রাফিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এআই ক্যামেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। প্রযুক্তিনির্ভর এই ব্যবস্থার মাধ্যমে যানবাহনের গতিবিধি পর্যবেক্ষণ, বিভিন্ন ধরনের ট্রাফিক অপরাধ শনাক্ত এবং তথ্য সংগ্রহ করা সম্ভব হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup