

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


রমনা থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক আহ্বায়ক বিল্লাল হোসেন তালুকদার হত্যার বিচার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন সংগঠনটির নেতাকর্মীরা।
শুক্রবার (১৯ জুন) বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে জাতীয় প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি এ এ জহির উদ্দিন তুহিন ও সাধারণ সম্পাদক সাদ মোর্শেদ পাপ্পা শিকদারের নেতৃত্বে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী, সহ সভাপতি ফখরুল ইসলাম রবিন, সহ সভাপতি ডা. জাহেদুল কবির, রফিকুল ইসলাম, এস এম জাহাঙ্গীর, সরদার মো. নুরুজ্জামান, যুগ্ম সম্পাদক কাজী মোকতার হোসেন, শহীদুল ইসলাম সোহেল, আলাউদ্দিন জুয়েল, নাসিমা আক্তার শিমু, সহ সাধারণ সম্পাদক মো. রাসেল খান, সহ সাংগঠনিক সম্পাদক শাহ আলম তপু, এ এস এম শফি মাহমুদ জুয়েল, প্রচার সম্পাদক জাকিরুল ইসলাম জাকির, সাহিত্য প্রকাশনা সম্পাদক হাফিজুর রহমান হাফিজ , বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক আব্দুল্লাহ আল জোবায়ের বাবু , সমাজসেবা সম্পাদক ফয়সাল আহমেদ পলাশ, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এম আর গনি মোস্তফা, কৃষি সম্পাদক আলাউদ্দিন খান।
এছাড়া আরও উপস্থিত ছিলেন, স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর দক্ষিণের সিনিয়র সহ সভাপতি এস এম সায়েম, আব্দুল্লাহ আল মামুন, সাংগঠনিক সম্পাদক মো. ওমর ফারুক, সিনিয়র যুগ্ম সম্পাদক মো. দেলোয়ার হোসেন রিন্টু, যুগ্ম সম্পাদক কাজী মহিউদ্দিন মহি, হাসান আলী, দপ্তর সম্পাদক মো. সাইফুল ইসলাম পলাশ প্রমুখ।