সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা নয়: ইরান

এনপিবি ডেস্ক
প্রকাশ : ৩০ জুন ২০২৬, ০৪:৩১ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ে কোনো আলোচনার সূচি নেই বলে জানিয়েছে ইরান। তেহরানের বর্তমান অগ্রাধিকার চূড়ান্ত চুক্তির আলোচনা নয়, বরং সমঝোতা স্মারক (এমওইউ) বাস্তবায়ন নিশ্চিত করা।

সোমবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এবং আলোচক দলের সদস্য ইসমাইল বাঘাই বলেন, ইরানের মূল লক্ষ্য এখন সমঝোতা স্মারকের বিভিন্ন ধারা বাস্তবায়ন এবং এর আওতায় নিজেদের দাবিগুলো কার্যকর করা। রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইসলামিক রিপাবলিক অব ইরান ব্রডকাস্টিং (আইআরআইবি) এ তথ্য জানিয়েছে।

বাঘাই বলেন, তেল বিক্রি-সংক্রান্ত ১০ নম্বর ধারার আওতায় প্রয়োজনীয় অনুমোদনপত্র ইতোমধ্যে যুক্তরাষ্ট্র জারি করেছে এবং সেগুলোর বাস্তবায়ন প্রক্রিয়া ইরান অনুসরণ করছে।

তিনি আরও জানান, ইরানের জব্দকৃত সম্পদ মুক্ত করার সঙ্গে সম্পর্কিত ১১ নম্বর ধারার বাস্তবায়নও এগিয়ে নেওয়া হচ্ছে।

এ বিষয়ে কাজ এগিয়ে নিতে ইরানের একটি বিশেষজ্ঞ প্রতিনিধিদল চলতি সপ্তাহের শেষ দিকে দোহা সফর করবে।

বাঘাইয়ের ভাষ্য, ইরান ও যুক্তরাষ্ট্র এখনও চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনার পর্যায়ে প্রবেশ করেনি।

সমঝোতা স্মারকের ১৩ নম্বর ধারা অনুযায়ী, ১, ৪, ৫, ১০ ও ১১ নম্বর ধারার বাস্তবায়ন শুরু হওয়ার পরই কেবল চূড়ান্ত চুক্তি নিয়ে আলোচনা শুরু হতে পারে। বর্তমানে এসব ধারা বাস্তবায়নের কাজ চলমান রয়েছে। তিনি আরও বলেন, কাতারে যুক্তরাষ্ট্রের কোনো প্রতিনিধিদল গেলে তার সঙ্গে ইরানি প্রতিনিধিদলের সফরের কোনো সম্পর্ক নেই। ইরানের সফরের উদ্দেশ্য কেবল সমঝোতা স্মারকের বাস্তবায়ন অগ্রগতি, বিশেষ করে ১১ নম্বর ধারার কার্যক্রম তদারকি করা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন