সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

মাদককাণ্ডে ফেঁসে গেলেন শহিদ কাপুরের সহশিল্পী

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১০:৪১ এএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

মুম্বাইয়ের মীরা রোডের কাশিমীরা এলাকায় অভিযান চালিয়ে বলিউড অভিনেতা ও মডেল রুহুল্লাহ মেহদীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সূত্রে মাদক কেনাবেচার খবর পেয়ে অপরাধ দমন শাখা ভুয়া ক্রেতা সেজে একটি ফাঁদ পাতে।

এই ছকে প্রথমে কাসিফ নামে এক ব্যক্তি গ্রেপ্তার হয়। পরবর্তীতে কাসিফকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে রুহুল্লাহ মেহদীর নাম উঠে এলে পুলিশ তাকেও গ্রেপ্তার করে।

অভিযান চলাকালে কাশিমীরা থানার পুলিশ মোট ২৮ গ্রাম এমডি (মিথাইলিনডাইঅক্সিমিথামফেটামিন) উদ্ধার করেছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৫.৬০ লক্ষ রুপি।

দায়ের করা এফআইআর (FIR) অনুযায়ী, এই মামলার প্রধান অভিযুক্ত হিসেবে রুহুল্লাহ মেহদীর নাম উল্লেখ করা হয়েছে। উল্লেখ্য, নিষিদ্ধ এই এমডিএমএ মাদক সেবন করলে সাময়িকভাবে মানসিক উত্তেজনা ও ভাবনার বিকৃতি ঘটে।

রুহুল্লাহ মেহদী বিনোদন জগতের একজন পরিচিত মুখ। তিনি বলিউড ছবি দেবা-তে অভিনেতা শাহিদ কাপুরের সহশিল্পী হিসেবে কাজ করেছেন। এছাড়া বিভিন্ন ওয়েব সিরিজেও তাকে অভিনয় করতে দেখা গেছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন