

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


নতুন বেতন কাঠামোর জন্য অর্থায়ন কোথা থেকে আসবে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ‘এটা আমরা একসঙ্গে দিতে পারছি না।’ দুইবারে দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, ‘দুইবার না, এটা নিয়ে কাজ করছি। হিসাব–কিতাব চলছে। বিশাল আমদানির কারণে রাজস্ব স্পেসটা অনেক কমে গেছে। ইচ্ছে থাকলেও একসঙ্গে দিতে পারছি না।’
একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এসব কথা বলেছেন মন্ত্রী। সোমবার (২৪ আগস্ট) এটি প্রকাশ করা হয়। সরকারি কোষাগারে অর্থ সংকট থাকার মধ্যেও নতুন বেতনকাঠামো ও বড় উন্নয়ন বাজেট নিয়ে বিভিন্ন প্রশ্নের জবাব দিয়েছেন তিনি।
আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘দেখুন, আমাদের কর–জিডিপি বিশ্বের মধ্যে সর্বনিম্ন। আমরা যে উদ্যোগ নিয়েছি, আশা করছি কর সংগ্রহ বাড়বে। বিগত দিনে কর সংগ্রহে অদক্ষতা ছিল, সুশাসনের অভাব ছিল, দুর্নীতি ছিল। এগুলোকে আমরা সংশোধন করে নিয়ে আসছি। আপনারা দেখবেন গত অর্থবছরের চতুর্থ প্রান্তিকে ভালো আদায় হয়েছে।’
তিনি আরও বলেন, ‘আমরা যে এ ব্যাপারে একটা স্বচ্ছতা নিয়ে আসার চেষ্টা করছি, তার একটা বার্তা গেছে। যে লক্ষ্যমাত্রা দিয়েছি, তা পূরণ করতে পারব বলে আশা করি। লক্ষণ দেখতে পাচ্ছি, ব্যবস্থাপনা শক্তিশালী হচ্ছে। এনবিআর দুই ভাগ হচ্ছে। সবকিছু মিলে বলতে পারি, ঋণ বেশি নিতে হবে না। অর্থায়নের বিষয়ে আমরা বিকল্প উপায়ে যাব। সব সময় ব্যাংক খাত থেকে সরকার ঋণ নেয়, আর এতে বঞ্চিত হয় বেসরকারি খাত।’
এ বছরের জুলাই থেকে পে স্কেল দেওয়ার ঘোষণা দিয়েছিলেন, তা কি ঠিক থাকবে, এমন প্রশ্নে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, ‘এটা নিয়ে কাজ করছি।’


