সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
২৪ আগস্ট ২০২৬, ৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জমজ সন্তানের জন্ম দিয়েছেন তারকা দম্পতি

বিনোদন ডেস্ক
প্রকাশ : ২৪ আগস্ট ২০২৬, ১২:০০ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

বলিউড অভিনেতা আদিত্য শীল ও অনুষ্কা রঞ্জন দম্পতি সম্প্রতি কন্যাসন্তানের বাবা-মা হয়েছেন। তাদের ঘর আলো করে এসেছে জমজ কন্যাসন্তান।

নতুন এই অতিথিদের আগমনে আনন্দে ভাসছেন তারা। ইনস্টাগ্রামে ভক্তদের সাথে সুসংবাদটি ভাগ করে নিয়ে আদিত্য জানান, তারা মেয়েদের নাম রেখেছেন 'ভিরা রঞ্জন শীল' এবং 'মাহী রঞ্জন শীল'।

২০২৬ সালের ২৩ আগস্ট এই জমজ কন্যাসন্তানরা জন্মগ্রহণ করে। ইনস্টাগ্রামে একটি সুন্দর কার্ড পোস্ট করে আদিত্য লেখেন, তাদের জীবন এখন ভালোবাসা ও কৃতজ্ঞতায় ভরে উঠেছে।

সন্তানদের আগমনের পথটি অবশ্য এই দম্পতির জন্য সহজ ছিল না। অনুষ্কা তাদের ইউটিউব চ্যানেলে তাদের আইভিএফ (IVF) অভিজ্ঞতার কথা শেয়ার করেছিলেন।

তিনি জানান, এই প্রক্রিয়ায় তাকে প্রায় ১৫০টির মতো ইনজেকশন নিতে হয়েছিল, যা শারীরিকভাবে বেশ কষ্টদায়ক ছিল। শুরুতেই ভয় পেলেও আদিত্য তার পাশে ছিলেন এবং চিকিৎসাচলাকালীন তাকে সাহস জুগিয়েছেন।

২০২৩ সাল থেকেই তারা সন্তান নেওয়ার পরিকল্পনা করছিলেন। গর্ভধারণ নিয়ে চিকিৎসকের কাছে পরামর্শ নেওয়ার পর অনুষ্কা জানতে পারেন, প্রাকৃতিকভাবে তার গর্ভধারণের সম্ভাবনা মাত্র ১৫ শতাংশ।

আদিত্য ও অনুষ্কার প্রথম দেখা হয়েছিল ২০১৭ সালে, একটি অনুষ্ঠানে। সেখান থেকে তাদের পরিচয় ও ভালোবাসার সূচনা।

দীর্ঘ প্রেমের পর ২০২১ সালের নভেম্বরে মুম্বাইতে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। জীবনের নানান চড়াই-উতরাই পেরিয়ে শেষ পর্যন্ত জমজ কন্যাসন্তানকে কোলে পেয়ে এই দম্পতি এখন মাতৃত্ব ও পিতৃত্বের পূর্ণ আনন্দ উপভোগ করছেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন