

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ নির্দিষ্টে সময়ের ভেতরেই অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন।
সোমবার (২৪ আগস্ট) সকালে নির্বাচন কমিশনে তিনি এ তথ্য জানান।
মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঠাকুরগাঁও-১ আসনের সংসদ সদস্য ছিলেন। তিনি দেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ায় আসনটি শূন্য ঘোষণা করা হয়।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে সিইসি বলেন, ‘স্থানীয় নির্বাচনের দিনক্ষণ এখনো বলা যাবে না। কারণ বর্তমানে স্থানীয় নির্বাচনের আইন বিধি নিয়ে কাজ চলছে।
তবে স্থানীয় সরকার নির্বাচন করতে সরকারের সহায়তা প্রয়োজন হবে বলে জানান সিইসি নাসির উদ্দিন।
তিনি বলেন, শুধু ইসির একার প্রস্তুতি না। সবগুলো বাহিনীসহ সংশ্লিষ্টদের সঙ্গে প্রস্তুতি সমন্বয় করা হবে।
বর্তমানে ইসির ইমেজ ফিরিয়ে আনা হয়েছে দাবি করে তিনি বলেন, আগে ইসির ইমেজ নেগেটিভ ছিল। আমরা সেই ইমেজ ফিরিয়ে এনেছি।


