

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


বিএনপি কর্মী মকবুল হোসেন হত্যা মামলায় বাগেরহাট-৪ আসনের সাবেক সংসদ সদস্য মো. আমিরুল আলম মিলনকে গ্রেপ্তার দেখানোর নির্দেশ দিয়েছেন আদালত।
সোমবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম শুনানি শেষে পল্টন মডেল থানায় দায়ের করা মামলায় এ আদেশ দেন। ডিবির মতিঝিল বিভাগের এসআই মো. তোফাজ্জল হোসেন তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
মামলার নথি থেকে জানা যায়, ২০২২ সালের ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংঘর্ষের মধ্যে গুলিবিদ্ধ হয়ে নিহত হন বিএনপি কর্মী মকবুল হোসেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩০ সেপ্টেম্বর পল্টন থানায় হত্যা মামলা করা হয়। মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫৬ জনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও কয়েকশ ব্যক্তিকে আসামি করা হয়েছে। এজাহারে আমিরুল আলম মিলনের নাম রয়েছে ৯৯ নম্বরে।
এর আগে ২০২৫ সালের মে মাসে রাজধানী থেকে মিলনকে গ্রেপ্তার করে ডিবি। ওই সময় বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে যুবদল নেতা শামীম হত্যা মামলায় তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। সেই মামলাতেও তাকে এজাহারভুক্ত আসামি হিসেবে উল্লেখ করা হয়েছিল।
এ ছাড়া চলতি মাসে জুলাই গণঅভ্যুত্থানের সময় ব্যবসায়ী মো. মনিরকে হত্যার অভিযোগে করা মামলায়ও মিলনকে গ্রেপ্তার দেখানো হয়। ফলে সাবেক এই এমপির বিরুদ্ধে বর্তমানে একাধিক হত্যা মামলায় বিচারিক কার্যক্রম চলমান রয়েছে।


