

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


দুর্বৃত্তদের নৃশংস হামলায় কিশোরগঞ্জের ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মো. আল-আমিন সৈকত নিহত হয়েছেন।
সোমবার (২৪ আগস্ট) রাতে ভৈরব বাজারের টিনপট্টি এলাকায় এ হামলার ঘটনা ঘটে। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ধারালো অস্ত্র দিয়ে আল-আমিন সৈকতকে এলোপাতাড়ি কোপানো হয়। এতে তিনি গুরুতর আহত হন। প্রথমে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। পরে আশঙ্কাজনক অবস্থায় তাকে ঢাকার উদ্দেশে নেয়ার পথে তার মৃত্যু হয়।
আল-আমিন সৈকত ভৈরবপুর উত্তরপাড়ার আড়াই বেপারি বাড়ির ব্যবসায়ী জসিম মিয়ার ছেলে। তিনি ভৈরব পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া ভৈরব পৌর যুবলীগের সাধারণ সম্পাদক এবং ভৈরব চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাবেক পরিচালক হিসেবেও পরিচিত ছিলেন।


