বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বাবা দিচ্ছেন হজের খুতবা, ঈদের খুতবা দেবেন ছেলে

প্রকাশ : ২৬ মে ২০২৬, ০৬:২৮ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

মুসলিম বিশ্ব এবার পবিত্র হজের ইতিহাসে এক বিরল ও আবেগঘন মুহূর্তের সাক্ষী হতে যাচ্ছে। বিশ্বজুড়ে সমাদৃত প্রবীণ আলেম শায়খ আলী বিন আবদুর রহমান আল-হুজাইফি আরাফার ময়দানে অবস্থিত মসজিদে নামিরায় পবিত্র হজের ঐতিহাসিক খুতবা দিচ্ছেন। এর ঠিক পরের দিন, পবিত্র ঈদুল আজহার সকালে মদিনার মসজিদে নববীতে ঈদের খুতবা দেবেন তাঁরই সুযোগ্য সন্তান শায়খ আহমাদ আল-হুজাইফি। বাবা ও ছেলের এমন সম্মানজনক দায়িত্ব প্রাপ্তির খবরটি ধর্মপ্রাণ মানুষের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে।

দীর্ঘ চার দশকেরও বেশি সময় ধরে মসজিদে নববীর ইমাম ও খতিবের দায়িত্ব অত্যন্ত নিষ্ঠার সঙ্গে পালন করে আসছেন প্রবীণ ব্যক্তিত্ব শায়খ আলী আল-হুজাইফি। তাঁর ধীরস্থির ও সুমধুর কোরআন তিলাওয়াত বিশ্বের অগণিত মানুষের হৃদয়ে এক বিশেষ স্থান দখল করে আছে।

৯ জিলহজ আরাফার ময়দানে সমবেত লাখো হাজির উদ্দেশে তিনি খুতবা প্রদান করে জোহর ও আসরের নামাজ একত্রে আদায় করছেন।

অন্যদিকে, পিতার যোগ্য উত্তরসূরি হিসেবে শায়খ আহমাদ আল-হুজাইফিও ইতিমধ্যেই নিজের পাণ্ডিত্য দিয়ে স্বতন্ত্র পরিচিতি লাভ করেছেন।

১০ জিলহজ পবিত্র ঈদুল আজহার দিন তিনি মসজিদে নববীতে ঈদের জামাতে ইমামতি করবেন এবং মুসল্লিদের উদ্দেশে খুতবা পেশ করবেন। মক্কা ও মদিনার দুই পবিত্র মসজিদে প্রায় একই সময়ে পিতা ও পুত্রের এই নেতৃত্ব কেবল একটি পরিবারের জন্যই অনন্য সম্মান নয়, বরং এটি ইসলামী শিক্ষায় বংশপরম্পরায় জ্ঞান ও সেবার ধারাবাহিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে থাকবে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup