বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

লেবাননে ৪ ইসরাইলি সেনা নিহত

প্রকাশ : ৩১ মার্চ ২০২৬, ১১:৪৭ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

দক্ষিণ লেবাননে যুদ্ধে জড়িয়ে ৪ ইসরায়েলি সেনা নিহত হয়েছে। মঙ্গলবার (৩১ মার্চ) ইসরায়েলের সেনাবাহিনী ওই চার সেনা নিহত হওয়ার খবর নিশ্চিত করেছে। খবর জেরুজালেম পোস্টের।

প্রায় এক মাস ধরে লেবাননে বিমান হামলা ও স্থল অভিযান পরিচালনা করছে ইসরায়েল। লেবানন থেকে ইসরায়েলে হামলা চালানোর পর এই অভিযান শুরু করে তেল আবিব।

লেবাননের কর্তৃপক্ষ জানিয়েছে, ইসরায়েলি হামলায় কমপক্ষে ১ হাজার ২৪৭ জন নিহত হয়েছে। আহত হয়েছে আরও ৩ হাজার ৬৯০ জন।

এর আগে ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথ হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। সেই হামলায় ইরানের আলি খামেনি নিহত হলে ইসরায়েলে হামলা চালায় হিজবুল্লাহ।

এদিকে ইরানে এক মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধের কারণে বিশ্বের তেলের বাজার অস্থির হয়ে উঠেছে। ইরানও ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যে থাকা বিভিন্ন মার্কিন ঘাঁটিতে হামলা চালাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS England
Scheduled
19 Jul, 03:00 AM
VS
World Cup