রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুকে মমতার জরুরি বার্তা

প্রকাশ : ০৪ মে ২০২৬, ০১:৩৬ পিএম
ভিডিও থেকে সংগৃহীত
expand
ভিডিও থেকে সংগৃহীত

ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দুই দফার ভোটগ্রহণের পর সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এ গণনা শুরু হয়।

এ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯০ আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৮ আসনে। ফলে ক্ষমতা হারানোর শঙ্কায় রয়েছে রাজ্যটির ক্ষমতাসীনরা।

এদিকে এ গণনার মাঝে ফেসবুকে এক জরুরি বার্তা দিয়েছেন মমতা।

তিনি বলেন, গণনা এজেন্ট এবং প্রার্থীর ক্যান্ডিডেটরা ভোটিং এলাকা ছেড়ে আসবেন না। যেখানে গণনা চলছে সেখান থেকে কেউ আসবেন না।

বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে মমতা বলেন, অনেক জায়গায় বিজেপি ক্ষমতা দেখিয়ে গণনা বন্ধ করে রেখেছে। চারিদিকে তৃণমূল কংগ্রেসের ওপর অত্যাচার করছে, অফিস ভেঙে জোর করে দখল করছে। এখনো অনেক সিট আছে যেগুলোতে আমরা এগিয়ে আছি, কিন্তু ঘোষণা হচ্ছে না।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন