

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের পর শিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ জোশীকে। নতুন দায়িত্বের পাশাপাশি তিনি আগের মতোই খাদ্য ও ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করবেন।
শনিবার (২৫ জুলাই) ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করার পর কেন্দ্রীয় সরকার এ সিদ্ধান্ত নেয়।
এর আগে একই দিন দুপুরে মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস এবং শিক্ষা ব্যবস্থায় অনিয়মের অভিযোগকে কেন্দ্র করে কয়েক সপ্তাহ ধরে দেশজুড়ে চলা শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যেই তার পদত্যাগ আসে।
মেডিকেল ভর্তি পরীক্ষা ‘নিট’-এর প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ সামনে আসার পর থেকেই শিক্ষার্থী, অভিভাবক এবং বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে তীব্র অসন্তোষ তৈরি হয়। আন্দোলনের অন্যতম দাবিই ছিল শিক্ষামন্ত্রীর পদত্যাগ।
বিশেষ করে ককরোচ জনতা পার্টি (সিজেপি)-র নেতৃত্বে চলা বিক্ষোভ দেশটির বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ে। আন্দোলনকারীরা শুধু প্রশ্নফাঁসের ঘটনার তদন্তই নয়, দায়ীদের শাস্তি এবং শিক্ষা ব্যবস্থায় সংস্কারের দাবিও জানান।
ক্রমবর্ধমান চাপের মুখে শেষ পর্যন্ত ধর্মেন্দ্র প্রধান পদত্যাগ করলে তাঁর স্থলাভিষিক্ত হন প্রহ্লাদ জোশী। সরকারের আশা, নতুন নেতৃত্বে শিক্ষা মন্ত্রণালয় চলমান সংকট মোকাবিলা এবং শিক্ষা ব্যবস্থার প্রতি জনআস্থা পুনরুদ্ধারে কার্যকর ভূমিকা রাখতে পারবে।