

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ৮নং গেইট সংলগ্ন ময়লার স্তূপে আগুনে ঘটনা ঘটেছে।
শনিবার (২৫ জুলাই) রাত ৯টা ২০ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিস। পরে, বিমানবন্দর ফায়ার স্টেশনের ২টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় এর সত্যতা নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের মিডিয়া কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এবং আগুন নিয়ন্ত্রণে রয়েছে।