

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের চেন্নাইয়ে স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) এক শাখা ব্যবস্থাপককে চড় মারার অভিযোগে সাবেক কেন্দ্রীয় মন্ত্রী এম কে আলাগিরির মেয়ে কায়ালভিঝির বিরুদ্ধে মামলা হয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।
অভিযোগ অনুযায়ী, ঘটনাটি একটি সিসিটিভি ক্যামেরায় ধারণ হয়েছে। ফুটেজে দেখা যায়, কায়ালভিঝি একটি অফিসে এক ব্যক্তির সঙ্গে বসে এসবিআইয়ের শাখা ব্যবস্থাপকের সঙ্গে কথা বলছিলেন। একপর্যায়ে আলোচনা তর্কে রূপ নেয়। পরে উত্তেজিত হয়ে কায়ালভিঝি উঠে দাঁড়িয়ে ব্যাংক ম্যানেজারকে চড় মারেন।
পুলিশ জানিয়েছে, ব্যাংক ম্যানেজারকে মারধরের অভিযোগে কায়ালভিঝির বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
জানা গেছে, চেন্নাইয়ের আদ্যার এলাকায় যে ভবনে এসবিআইয়ের শাখাটি পরিচালিত হচ্ছে, সেই ভবনের মালিক কায়ালভিঝি। ব্যাংক ম্যানেজার ভবনটির ত্রুটিপূর্ণ লিফট মেরামতের অনুরোধ করলে এ নিয়ে উভয়ের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। একপর্যায়ে কায়ালভিঝি ক্ষুব্ধ হয়ে তাকে চড় মারেন।
ঘটনার পর ব্যাংকের প্রধান ব্যবস্থাপক পুলিশের কাছে লিখিত অভিযোগ করেন। সিসিটিভি ফুটেজকে প্রমাণ হিসেবে যুক্ত করে পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে।