রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

খেলাফত মজলিসের সিদ্ধান্ত নিয়ে যা বললেন জামায়াতের শীর্ষ নেতা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ২৫ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম
এনপিবি গ্রাফিক্স
expand
এনপিবি গ্রাফিক্স

১১ দলের সঙ্গে যৌথ রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। দলটির পক্ষ থেকে জানানো হয়েছে, এখন থেকে তারা নিজেদের ব্যানারে ও আদর্শ অনুযায়ী রাজনৈতিক কর্মসূচি পরিচালনা করবে।

খেলাফত মজলিসের সিদ্ধান্তকে নিয়ে শনিবার (২৫ জুলাই) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে জামায়াত নেতা রাশেদুল ইসলাম পোস্টে করেন।

পোস্টে তিনি বলেন, ১১ দলের সাথে ঐক্যবদ্ধ রাজনৈতিক কর্মসূচি থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে খেলাফত মজলিস। তারা নিজ দলের ব্যানারে অভিন্ন ইস্যুতে কর্মসূচি পালন করবে।

পোস্টে এতে আরও উল্লেখ করেন, তবে নির্বাচনী ঐক্যের অংশ হিসেবে জাতীয় সংসদে বিরোধী দলের ব্যানারে তাদের সংসদ সদস্য রয়েছে।

পোস্টে রাশেদুল ইসলাম বলেন, এর আগে বাংলাদেশ খেলাফত আন্দোলন রাজনৈতিক কর্মসূচি দলীয় ব্যানারে করার সিদ্ধান্ত নেয়। জাতির খেদমতে তাদের কাজগুলো মহান আল্লাহ কবুল করুন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন