

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


ভারতের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। দুই দফার ভোটগ্রহণের পর সোমবার (০৪ মে) স্থানীয় সময় সকাল ৮টায় এ গণনা শুরু হয়।
এ নির্বাচনে সবচেয়ে আলোচিত ভবানীপুর আসনটি। এই আসন থেকেই লড়াই করছেন ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বিরোধী দলীয় নেতা শুভেন্দু অধিকারী।
কলকাতা ভিত্তিক সংবাদমাধ্যম আনন্দবাজারের তথ্য অনুযায়ী, আসনটিতে বড় ব্যবধানে এগিয়ে আছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ষষ্ঠ রাউন্ড গণনার শেষে ভবানীপুরে শুভেন্দুর প্রাপ্ত ভোট ১১,১৫৫। মমতার প্রাপ্ত ভোট ৩০,৫৪৮। ব্যবধান ১৯,৩৯৩।
এদিকে এ নির্বাচনে এখন পর্যন্ত প্রাপ্ত ফল অনুযায়ী, বড় ব্যবধানে এগিয়ে রয়েছে বিজেপি। আরেক ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, বিজেপি এগিয়ে আছে ১৯০ আসনে। অন্যদিকে তৃণমূল কংগ্রেস এগিয়ে ৯৮ আসনে।
এর আগে গত ২৩ ও ২৯ এপ্রিল দুই দফায় পশ্চিমবঙ্গ বিধানসভার ২৯৪টি আসনে ভোট গ্রহণ হয়। অনিয়মের অভিযোগে একটি আসনের ভোট বাতিল করে নির্বাচন কমিশন। তাই আজ ২৯৩ আসনে ভোট গণনা চলছে।
মন্তব্য করুন
