মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
মঙ্গলবার
২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

২৪ ঘণ্টার মধ্যে সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান 

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০১:২২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন সুপ্রিম লিডারের নাম ঘোষণা করবে ইরান। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা বাংলাদেশ সময় রাত প্রায় ১২টার দিকে এ তথ্য জানিয়েছে।

আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, ইরানের বার্তাসংস্থা ফার্স নিউজ জানিয়েছে, সুপ্রিম লিডার নির্বাচন করা অ্যাসেম্বলি অব এক্সপার্ট বৈঠকে বসতে যাচ্ছে।

অ্যাসেম্বলি অব এক্সপার্টের সদস্য হোসেন মোজাফারি বলেছেন, ‘ঐশ্বরিক সহায়তা নিয়ে, আগামী ২৪ ঘণ্টার মধ্যে নতুন বৈঠক হবে। এ সময়ের মধ্যে দয়া করে কেউ এ নিয়ে কোনো গুজব ছড়াবেন না।’

গত সপ্তাহে দেশটির সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় নিহত হন। এরপর নতুন নেতা হিসেবে তার ছেলে মোজতবা খামেনির নাম শোনা গেছে। তবে ইরান আনুষ্ঠানিকভাবে নতুন প্রধান নেতার নাম জানাতে যাচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
LIVE
France VS Iraq
44'
1 - 0
14' Kylian Mbappé
World Cup