শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
০৭ আগস্ট ২০২৬, ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

একাই পরিচালনা করেন অনলাইন জুয়ার ৩৮ অ্যাপ, ডিবির অভিযানে গ্রেপ্তার

ঠাকুরগাঁও প্রতিনিধি
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৬, ০৩:৫৮ এএম
গ্রেপ্তার আসামি খোরশেদ আলী এবং ডিবি কর্মী। ছবি: এনপিবি নিউজ
expand
গ্রেপ্তার আসামি খোরশেদ আলী এবং ডিবি কর্মী। ছবি: এনপিবি নিউজ

অনলাইন জুয়া (ক্যাসিনো) পরিচালনার অভিযোগে ঠাকুরগাঁও সদর উপজেলার জামালপুর ইউনিয়ন থেকে খোরশেদ আলীকে (৩০) গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। তিনি একাই ৩৮টি ক্যাসিনো এ্যাপ পরিচালনা করতেন বলে অভিযোগ রয়েছে।

বৃহস্পতিবার (০৬ আগস্ট) জামালপুর ইউনিয়নের মালিগাঁও (কাশিডাঙ্গা) এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার খোরশেদ আলী মালিগাঁও গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, খোরশেদ আলী ডিজিটাল ইলেকট্রনিক ডিভাইস, মোবাইল ফোন, ইন্টারনেট এবং বিভিন্ন অ্যাপ ব্যবহার করে বিভিন্ন পোর্টাল ও ওয়েবসাইটে নিজের নামে তৈরি অনলাইন ক্যাসিনো আইডির মাধ্যমে অনলাইন ক্যাসিনো ও জুয়ার কার্যক্রমে অংশগ্রহণ করতেন। তার ব্যবহৃত মোবাইল ফোনে নিজ নামে নিবন্ধিত অনলাইন ক্যাসিনোর ৩৮টি অ্যাপ পাওয়া গেছে। সাইবার স্পেস তথা মোবাইল অ্যাপ ব্যবহার করে প্রতারণার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়। এবং সে এই কাজে এলাকার অনেককেও যুক্ত করেছে। স্থানীয়দের অভিযোগ, এই অনলাইন জুয়ার ফাঁদে পরে অনেক পরিবার নিশ্ব হয়ে গেছে। অনেকে ঋণের চাপে পরে আত্মহত্যা করেছে। এই অনলাইন জুয়া এবং মাদক সমাজটাকে নষ্ট করে দিচ্ছে। এই ক্যাসিনো সম্রাট খোরশেদ আলীকে ধরায় খুশি এলাকাবাসী। শেই সাথে তার কোঠর শাস্তি দাবি করেন তারা।

এ ঘটনা নিশ্চিত করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অফিসার ইনচার্জ গোলাম রসুল জানান, মাদক, অনলাইন ক্যাসিনোও সমাজের জন্য একটি বড় অভিশাপ। তাই মাদক, অনলাইন জুয়া ক্যাসিনোসহ সব ধরনের অপরাধের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স অপরাধী যেই হোকনা কেনে তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে সব সময়।

এ ঘটনায় আসামির বিরুদ্ধে ঠাকুরগাঁও সদর থানায় সাইবার সুরক্ষা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। এবং বিজ্ঞ আদালতের নির্দেশে জেলহাজতে পাঠানো হয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন