বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
বৃহস্পতিবার
০৬ আগস্ট ২০২৬, ২২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

ডিএমপির ১২ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৪ পিএম আপডেট : ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৫ পিএম
ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। ছবি: সংগৃহীত
expand
ঢাকা মেট্রো পলিটন পুলিশ (ডিএমপি)। ছবি: সংগৃহীত

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) পৃথক দুটি আদেশে ১২ অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এলডিসি) ও সহকারী পুলিশ কমিশনারকে(এসি) বদলি করা হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) মো. শাহরিয়ার আলীর সই করা পৃথক দুটি আদেশ দেওয়া হয়।

আদেশে বলা হয়, ডিএমপির ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার পিঅ্যান্ডআর বিভাগে, ডিএমপির পুলিশ কমিশনার (মেইনটেনান্স) প্রকিউরমেন্ট এন্ড ওয়ার্কশপ বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার এহসানুল কামরান তানভীরকে ট্রাফিক তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার, লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার অনীশ কীর্ত্তনীয়াকে সহকারী পুলিশ কমিশনার পরিবহন বিভাগে, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার সুদীপ্ত কুমার বিশ্বাসকে সহকারী পুলিশ কমিশনার (ইকুপমেন্ট) লজিস্টিকস বিভাগে ও পীর সহকারী পুলিশ কমিশনার ফেরদৌস মেহেবুবকে লালবাগ বিভাগের কমিশনার (পেট্রোল-কোতোয়ালি) হিসেবে বদলি করা হয়েছে।

পৃথক আরেকটি আদেশে বলা হয়, ডিএমপির পরিবহন বিভাগের সহকারী পুলিশ কমিশনার মুশফিকুর রহমান তুষারকে লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন), ডিএমপির ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার তানিয়া সুলতানাকে সহকারী পুলিশ কমিশনার উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন বিভাগে, ডিএমপির লজিস্টিক বিভাগের সহকারী পুলিশ কমিশনার শেখ সুরাইয়া উর্মিকে সহকারী পুলিশ কমিশনার ডিএমপির পিওএম-পশ্চিম বিভাগে, ডিএমপির লালবাগ সহকারী পুলিশ কমিশনার (চকবাজার জোন) মো. মাহফুজার রহমানকে সরকারি পুলিশ কমিশনার (বঙ্গভবন নিরাপত্তা-১) প্রটেকশন বিভাগে, ডিএমপির ওয়েলফেয়ার ও ফোর্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার নুসরাত ইয়াসমিন তিসাকে ট্রাফিক মিরপুর বিভাগের সহকারী পুলিশ কমিশনার, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলামকে গুলশান বিভাগের সহকারী পুলিশ কমিশনার (পেট্রোল-ক্যান্টনমেন্ট) ও সহকারী পুলিশ কমিশনার সাকিলুর রহমানকে ডিএমপির গোয়েন্দা সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম উত্তর বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে আরও বলা হয়, ৭ জন বদলিকৃত সহকারী পুলিশ কমিশনারকে কর্মস্থলে যোগদানের নিমিত্তে বৃহস্পতিবার (৬ আগস্ট) এর মধ্যে বর্তমান দায়িত্বভার অর্পণ করবেন।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন