শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার
১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের ৪২ নৌযান ধ্বংস: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৭ মার্চ ২০২৬, ১১:০৭ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের ওপর যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলায় দেশটির সামরিক সক্ষমতা উল্লেখযোগ্যভাবে দুর্বল হয়ে পড়েছে।

শনিবার (৭ মার্চ) ফ্লোরিডায় এক অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

ট্রাম্পের দাবি, সাম্প্রতিক অভিযানে মার্কিন বাহিনী ইরানের ৪২টি নৌযান ধ্বংস করেছে। এছাড়া ইরানের নৌবাহিনী, বিমান বাহিনী এবং টেলিযোগাযোগ ব্যবস্থারও বড় ধরনের ক্ষতি হয়েছে বলে তিনি উল্লেখ করেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের প্রাথমিক হামলাগুলো মূলত ইরানের পারমাণবিক কর্মসূচির সঙ্গে সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্য করে চালানো হয়েছিল। তার মতে, ওই হামলার আগে তেহরান পারমাণবিক অস্ত্র অর্জনের খুব কাছাকাছি পৌঁছে গিয়েছিল।

চলমান সংঘাতে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে বলেও দাবি করেন ট্রাম্প। সূত্র: আল-জাজিরা

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
USA VS Australia
Scheduled
20 Jun, 01:00 AM
VS
World Cup