সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

ইসলামাবাদে পৌঁছেছে মার্কিন প্রতিনিধি দল

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১১ এপ্রিল ২০২৬, ১২:৪৯ পিএম
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স
expand
যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স

ইরানের সঙ্গে নির্ধারিত সংলাপে অংশ নিতে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ-এ পৌঁছেছে যুক্তরাষ্ট্রের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল।

দলটির নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স। পাকিস্তানের সরকারি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিনিধি দলটি শুক্রবার ওয়াশিংটন থেকে যুক্তরাষ্ট্রের সরকারি বিমান এয়ারফোর্স ২ তে করে রওনা হয়। এতে ভ্যান্স ছাড়াও যুক্তরাষ্ট্রের অন্যান্য কর্মকর্তারা রয়েছেন। পাশাপাশি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর বিশেষ দূত স্টিভ উইটকফ এবং তার জামাতা জ্যারেড কুশনারও প্রতিনিধি দলে অন্তর্ভুক্ত আছেন।

প্রতিনিধি দলটি রওনা দেওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ এক বার্তায় ট্রাম্প জানান, আলোচনার জন্য তিনি প্রতিনিধি দলকে সুস্পষ্ট নির্দেশনা দিয়েছেন।

এদিকে ওয়াশিংটন থেকে মার্কিন প্রতিনিধি দলটির রওনা হওয়ার কিছু সময় আগে ইসলামাবাদে পৌঁছে গেছে ইরানি প্রতিনিধি দলটি। ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের ঘালিবাফ দলটির নেতৃত্ব দিচ্ছেন।

এই দলে আরও আছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগচি, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আবদোলনাসের হেম্মাতি, ইরানের সর্বোচ্চ নিরাপত্তা সংস্থা সুপ্রিম ন্যাশনাল ডিফেন্স কাউন্সিলের সচিব আলী আকবর আহমদিয়ান, উপপররাষ্ট্রমন্ত্রী কেজেম ঘারিবাবাদি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসলাইল বাঘাইসহ মোট ৭১ জন কর্মকর্তা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup