সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
১৩ জুলাই ২০২৬, ২৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আবার কবে মাঠে নামবে ব্রাজিল, প্রতিপক্ষ কে?

এনপিবি ডেস্ক
প্রকাশ : ১৩ জুলাই ২০২৬, ১২:০৩ এএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

বহুল প্রতীক্ষিত ‘হেক্সা’ পূরণের আশা নিয়ে ২০২৬ বিশ্বকাপে গিয়েছিল ব্রাজিল। তবে সেই আশা পূর্ণ হয়নি। টুর্নামেন্টের ‘রাউন্ড অব ১৬’ থেকেই বিদায় নিতে হয়েছে পাঁচ বারের বিশ্বচ্যাম্পিয়নদের। এমন হতাশার মধ্যেই ব্রাজিল সমর্থকদের জন্য আছে সুখবর। খুব শিগগিরই আবারও মাঠে ফিরছে সেলেসাওরা। সেপ্টেম্বরে অস্ট্রেলিয়া সফরে দুটি আন্তর্জাতিক প্রীতি ম্যাচ খেলবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। ইতোমধ্যে দুই ম্যাচের সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া ফুটবল ফেডারেশন।

সূচি অনুযায়ী, ২৫ সেপ্টেম্বর টাউনসভিলে প্রথম এবং ২৯ সেপ্টেম্বর ব্রিসবেনে দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে দুই দল। বিশ্বকাপের ব্যর্থতা পেছনে ফেলে নতুন পরিকল্পনা নিয়ে এই সফরে নামবে ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রিগো, এন্দ্রিকদের ব্রাজিল।

অস্ট্রেলিয়ার প্রধান কোচ টনি পপোভিচ মনে করেন, বিশ্বের অন্যতম সেরা ফুটবল শক্তি ব্রাজিলের বিপক্ষে খেলার সুযোগ তাদের জন্য বড় পরীক্ষা। তার ভাষ্য, শক্তিশালী প্রতিপক্ষের বিপক্ষে নিয়মিত খেলা দলকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে। তাই এই দুটি ম্যাচকে তিনি ইতিবাচকভাবে দেখছেন।

দুই দেশের ফুটবল ইতিহাসে এখন পর্যন্ত ১১টি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এর মধ্যে আটটিতে জয় পেয়েছে ব্রাজিল। অস্ট্রেলিয়ার একমাত্র জয় একটি, আর দুটি ম্যাচ ড্র হয়েছে।

এই দুটি আন্তর্জাতিক ম্যাচ আয়োজন করছে কুইন্সল্যান্ড রাজ্য সরকার। ২০৩২ সালের ব্রিসবেন অলিম্পিককে সামনে রেখে আন্তর্জাতিক ক্রীড়া আয়োজনের কেন্দ্র হিসেবে অঞ্চলটিকে আরও পরিচিত করে তোলার পরিকল্পনার অংশ হিসেবেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

এদিকে ২০২৬ বিশ্বকাপে ব্রাজিলের অপেক্ষা আরও দীর্ঘ হয়েছে। ২০০২ সালে সর্বশেষ বিশ্বকাপ জয়ের পর ষষ্ঠ শিরোপার স্বপ্ন এবারও অধরাই থেকে গেছে। নরওয়ের কাছে ২-১ গোলে হেরে শেষ ষোলো থেকেই বিদায় নেয় সেলেসাওরা।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup