রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

খামেনির জানাজায় মাস্ক পরে থাকা ব্যক্তি কে ছিলেন, যা জানা গেলো

আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ১২ জুলাই ২০২৬, ০৯:৪০ পিএম
ছবি: সংগৃহীত
expand
ছবি: সংগৃহীত

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় এক ব্যক্তিকে পুরো সময় মাস্ক পরে থাকতে দেখা যায়। তিনি অনুষ্ঠানজুড়ে মাস্ক না খোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে নানা জল্পনা শুরু হয়। অনেকেই ধারণা করেছিলেন, বর্তমান সুপ্রিম লিডার ও খামেনির ছেলে মোজতবা খামেনি ছদ্মবেশে জানাজায় অংশ নিয়েছেন।

তবে লন্ডনভিত্তিক ইরানি সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল শনিবার প্রকাশিত এক প্রতিবেদনে জানায়, মাস্ক পরা ওই ব্যক্তি মোজতবা খামেনি নন। তিনি ছিলেন আলি খামেনির সর্বকনিষ্ঠ নাতি মোহাম্মদ জাভেদ খামেনি।

প্রতিবেদন অনুযায়ী, মোহাম্মদ জাভেদ খামেনি হলেন মোস্তফা খামেনির ছেলে। মোস্তফা, আলি খামেনির জ্যেষ্ঠ সন্তান।

এর আগে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলায় আলি খামেনি এবং তার পরিবারের কয়েকজন সদস্য নিহত হন। হামলায় আরও কয়েকজন আহত হন, যার মধ্যে বর্তমান সুপ্রিম লিডার মোজতবা খামেনিও রয়েছেন।

ইরান ইন্টারন্যাশনাল বলেছে, জাভেদ খামেনিও ওই হামলায় আহত হয়েছিলেন এবং তার মুখ পুড়ে যায়। যেহেতু মুখ পুড়ে গেছে তাই জাভেদ মুখে কালো মাস্ক ও মাথায় কালো ক্যাপ পরে এসেছিলেন।

আয়াতুল্লাহ আলি খামেনি নিহত হওয়ার পর ইরান মোজতবাকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করে। মোজতবার সঙ্গে ইসলামিক বিপ্লবী গার্ডের বেশ ভালো সম্পর্ক ছিল। আর এ বিষয়টি তাকে নতুন সুপ্রিম লিডার হতে সহায়তা করেছে।

মোজতবা এখন পর্যন্ত প্রকাশ্যে আসেননি। তবে গতকাল তার একটি লিখিত বক্তব্য দেশটির সরকারি টিভিতে পড়ে শোনানো হয়। এই বক্তব্যে মোজতবা আলি খামেনি ও অন্যান্য ইরানিদের হত্যার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রতিশোধের ডাক দিয়েছেন।

সূত্র: ইরান ইন্টারন্যাশনাল

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
France VS Spain
Scheduled
15 Jul, 01:00 AM
VS
World Cup