রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের তেল শোধনাগারে ইসরায়েলের ভয়াবহ হামলা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ১০:৩২ এএম
ছবি সংগৃহীত
expand
ছবি সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে ইরানের তেলক্ষেত্র ও জ্বালানি অবকাঠামো লক্ষ্য করে প্রথমবারের মতো সরাসরি হামলা চালিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ)।

হামলার পর তেহরানের একটি তেল শোধনাগারে বড় ধরনের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার প্রকাশিত বিভিন্ন ভিডিও ও ছবিতে দেখা যায়, তেহরানের একটি তেল শোধনাগার থেকে বিশাল ধোঁয়ার কুণ্ডলী আকাশে উড়ছে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়ছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এসব ভিডিওতে বিস্ফোরণের পরপরই আগুনের তীব্রতা বাড়তে দেখা যায়।

আন্তর্জাতিক বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে, চলমান সংঘাতের ইতিহাসে এই প্রথম কোনো বেসামরিক শিল্প অবকাঠামোকে সরাসরি লক্ষ্য করে হামলার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। বিশেষ করে জ্বালানি খাতকে লক্ষ্যবস্তু করায় পরিস্থিতি নতুন মাত্রা পেয়েছে বলে বিশ্লেষকরা মনে করছেন।

ইসরায়েলি সামরিক বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, অভিযানে ইরানের কয়েকটি জ্বালানি মজুদ কেন্দ্র এবং সংশ্লিষ্ট অবকাঠামোতে আঘাত হানা হয়েছে। তবে হামলায় ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত কিছু জানানো হয়নি।

অন্যদিকে ইরান এই হামলার জন্য যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে দায়ী করেছে। দেশটির কর্মকর্তারা বলেছেন, বেসামরিক অবকাঠামোতে হামলা আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এর জবাব দেওয়া হবে।

উল্লেখ্য, তেহরানসহ উত্তরাঞ্চলের বিভিন্ন এলাকায় জ্বালানি সরবরাহের গুরুত্বপূর্ণ অংশ আসে ওই তেল শোধনাগার থেকে। ফলে এই স্থাপনায় হামলার প্রভাব দেশটির জ্বালানি সরবরাহ ব্যবস্থায় পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup