সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সোমবার
০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

শাবনূরের বিশেষ বার্তা

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০১ আগস্ট ২০২৬, ০১:৪০ এএম
ছবি: সংগৃহীত
expand

ঢালিউডের জনপ্রিয় অভিনেত্রী শাবনূর দীর্ঘদিন ধরে বড় পর্দায় অনিয়মিত। অভিনয় থেকে দূরে থাকলেও ভক্তদের সঙ্গে যোগাযোগ ধরে রেখেছেন তিনি। অস্ট্রেলিয়ায় বসবাসরত এই অভিনেত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত নিজের ছবি, ব্যক্তিগত জীবনের নানা মুহূর্ত ও ভাবনা শেয়ার করেন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে কয়েকটি নতুন ছবি প্রকাশ করেন শাবনূর। ছবিতে কমলা রঙের আকর্ষণীয় ব্লেজারে হাস্যোজ্জ্বল দেখা যায় তাকে। রঙিন ফুলের সাজানো পরিবেশে তোলা ছবিগুলো প্রকাশের পরপরই তা নজর কাড়ে অনুরাগীদের।

ছবির সঙ্গে দেওয়া বার্তায় শাবনূর মানুষের বিবেচনাবোধ ও সত্য যাচাইয়ের গুরুত্বের কথা তুলে ধরেন। তিনি লেখেন, না ভেবে কথা বলা যেমন ভুল, তেমনি যাচাই-বাছাই ছাড়া কোনো বিষয় বিশ্বাস করাও ঠিক নয়।

অভিনেত্রীর এই বার্তার সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন অনেক ভক্ত। মন্তব্যের ঘরে তারা শাবনূরের প্রতি ভালোবাসা, শ্রদ্ধা ও সমর্থন জানিয়েছেন। কেউ কেউ তার ব্যক্তিত্ব ও দীর্ঘদিনের ক্যারিয়ারের প্রশংসা করে মন্তব্য করেছেন।

এক ভক্ত লিখেছেন, দূরে থেকেও শাবনূর ভক্তদের কাছে আগের মতোই প্রিয়। আরেকজন মন্তব্য করেন, তিনি একজন ভালো মনের মানুষ—এটাই তার সবচেয়ে বড় পরিচয়।

ক্যারিয়ারে দীর্ঘ বিরতির পর ‘রঙ্গনা’ সিনেমার মাধ্যমে বড় পর্দায় ফেরার ঘোষণা দিয়েছিলেন শাবনূর। প্রায় দুই বছর আগে শুরু হওয়া সেই সিনেমার কাজ অবশ্য এখনো শেষ হয়নি। পরবর্তী সময়ে সিনেমাটির কিছু শুটিং দৃশ্য ও অসম্পাদিত অংশ প্রকাশ পাওয়ার পর আলোচনা-সমালোচনা তৈরি হয়।

এরপর নতুন কোনো চলচ্চিত্রে শাবনূরকে দেখা যায়নি। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে তার উপস্থিতি এখনো ভক্তদের আগ্রহের অন্যতম বিষয় হয়ে আছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
City bank
City bank