

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


সিলেটের জৈন্তাপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ‘জুলাই পদযাত্রা’ কর্মসূচি শেষে ফেরার পথে দলের মুখ্য সমন্বয়ক নাসিরুদ্দীন পাটোয়ারীর গাড়িতে হামলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় গাড়ির কাচ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তিনি ও তার সঙ্গে থাকা একজন আহত হয়েছেন বলে দাবি করেছেন নাসিরুদ্দীন পাটোয়ারী।
শুক্রবার (৩১ জুলাই) রাত ১১টার দিকে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ অভিযোগ করেন।
নাসিরুদ্দীন পাটোয়ারী জানান, জৈন্তাপুরের কর্মসূচি শেষে সিলেট নগরে ফেরার সময় তার গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয়। এতে গাড়ির গ্লাস ভেঙে যায়। তিনি দাবি করেন, হামলার ঘটনায় তিনি এবং সঙ্গে থাকা আরেক ব্যক্তি আহত হয়েছেন। তাদের হাতে কেটে রক্তপাত হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।
তবে হামলাকারীদের পরিচয় বা কী কারণে এ ঘটনা ঘটেছে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এনসিপির এই নেতা।
এদিকে হামলার অভিযোগ নাকচ করেছে পুলিশ। জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল আলম মোল্লা দাবি করেন, এমন কোনো ঘটনা ঘটেনি এবং অভিযোগটি সঠিক নয়।
তিনি বলেন, হামলার অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। এ ধরনের কোনো ঘটনাই ঘটেনি। সমাবেশ শেষে তারা নিরাপদেই জৈন্তাপুর ত্যাগ করেছেন। তাদের গাড়িবহরের সামনে ও পেছনে পুলিশের নিরাপত্তা ছিল। আমাদের ফোর্স তাদের জৈন্তাপুর গেট পর্যন্ত নিরাপদে পৌঁছে দিয়েছে। যদি তাদের গাড়িতে হামলা হতো অবশ্যই পুলিশ জানতো। এছাড়া ওই সময় এলাকায় তুমুল বৃষ্টি হচ্ছিল, রাস্তায় তেমন কোনো মানুষও ছিল না। তাই হামলার অভিযোগ সঠিক নয়।