

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


যশোরের বাঘারপাড়া উপজেলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতার সঙ্গে এক নারীর কথোপকথন ও ব্যক্তিগত মুহূর্তের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। শুক্রবার (৩১ জুলাই) দুপুরের পর থেকে প্রায় সাড়ে পাঁচ মিনিটের ওই ভিডিওটি ফেসবুক, মেসেঞ্জার ও ইমোর মতো বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ে।
স্থানীয় কয়েকজনের দাবি, ভিডিওতে থাকা ব্যক্তি উপজেলার খাজুরা আঞ্চলিক আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মশিয়ার রহমান যাদু মিয়া। স্থানীয় আওয়ামী লীগের কয়েকজন নেতাকর্মীও একই দাবি করেছেন। তিনি বন্দবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হামিদ ডাকুর বড় ভাই বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, একটি কক্ষে এক নারী ও এক ব্যক্তি কথাবার্তা বলছেন। পরে ভিডিওতে তাদের ব্যক্তিগত মুহূর্তের কিছু দৃশ্য দেখা যায় বলে দাবি করা হচ্ছে। তবে ভিডিওটি কখন, কোথায় ধারণ করা হয়েছে এবং এর সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
স্থানীয় কয়েকজন বাসিন্দা মশিয়ার রহমানকে ঘিরে অতীতের কিছু অভিযোগের কথা উল্লেখ করেছেন। তাদের দাবি, আওয়ামী লীগ ক্ষমতায় থাকার সময় তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ থাকলেও প্রভাবশালী অবস্থানের কারণে অনেকে প্রকাশ্যে কথা বলতে পারেননি।
তবে এসব অভিযোগের বিষয়ে স্বাধীনভাবে কোনো যাচাই করা তথ্য পাওয়া যায়নি।
ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে বক্তব্য জানতে মশিয়ার রহমান যাদু মিয়ার সঙ্গে মোবাইলফোনে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।