রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
রবিবার
১৪ জুন ২০২৬, ৩১ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

ইরানের নেতৃত্ব ও সামরিক শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ চলবে: ট্রাম্প

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৮ মার্চ ২০২৬, ০৯:০৮ এএম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প
expand
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

ইরানের বর্তমান নেতৃত্ব ও সামরিক শক্তি ধ্বংস না হওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

তিনি বলেন, চলমান বিমান হামলা এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে ইরানের সব সম্ভাব্য নেতা নিহত হবে এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যাবে।

এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প বলেন, ইরানের সঙ্গে চলমান যুদ্ধ কেবল তখনই শেষ হবে, যখন দেশটির কার্যকর কোনো সামরিক বাহিনী বা ক্ষমতাসীন নেতৃত্ব অবশিষ্ট থাকবে না।

গত শনিবার ইরানে হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। প্রথম দিনের হামলায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হন। কয়েক দিন ধরে চলা সংঘাতে প্রাণ হারান সহস্রাধিক মানুষ।

জবাবে ইরানও পুরো মধ্যপ্রাচ্যজুড়ে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। হামলায় ইসরায়েলের পাশাপাশি বাহরাইন, সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও ইরাকে থাকা মার্কিন ঘাঁটি ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করা হয়।

গতকালও ইরানের রাজধানী তেহরানসহ বিভিন্ন প্রদেশে হামলার খবর এসেছে গণমাধ্যমে। বিপরীতে ইসরায়েলেও পাল্টা হামলা চালিয়েছে ইরান

এমন অবস্থায় এই যুদ্ধের শেষ পরিণতি কী হবে তা এখনো অজানা।

সপ্তাহ ধরে হামলার ঘটনা ঘটলেও এই মুহূর্তে ইরানের সঙ্গে আলোচনায় বসার আগ্রহ নেই জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট বলেন, চলমান বিমান অভিযান এমন পরিস্থিতি তৈরি করতে পারে যেখানে ইরানের সব সম্ভাব্য নেতা নিহত হবে এবং দেশটির সামরিক শক্তি ধ্বংস হয়ে যাবে।

ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘একটা সময় এমনও হতে পারে, আমরা আত্মসমর্পণ করছি, এ কথা বলার মতো কেউই হয়তো আর থাকবে না।’

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
FIFA World Cup
LIVE
Germany VS Curaçao
Scheduled
Germany
- - -
Curaçao
World Cup