

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) রাজনৈতিক ভূমিকা ও বক্তব্যের সমালোচনা করেছেন ছাত্রদল নেতা শেখ তানভীর বারী হামিম। তার দাবি, এনসিপির কিছু কর্মকাণ্ড দেশের রাজনৈতিক ও সামাজিক পরিবেশে নেতিবাচক প্রভাব ফেলছে।
শুক্রবার (৩১ জুলাই) দিবাগত রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ দাবি করেন তিনি।
শেখ তানভীর বারী হামিম তার স্ট্যাটাসে দাবি করেন, বাংলাদেশের প্রত্যেকটি অঞ্চলে স্থানীয়ভাবে বিএনপি- এনসিপি-জামায়াত এর নেতাকর্মীদের মধ্যে একধরনের বন্ধুত্বপূর্ণ সহাবস্থান রয়েছে। এলাকার সমাজ-সামাজিকতা রক্ষায় সাধারণ নেতাকর্মীদের মধ্যে এ ধরনের “amicable situation” বিরাজমান।
তবে ঢাকা থেকে কয়েক ঘণ্টার জন্য সেসব এলাকায় যেয়ে এনসিপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ প্রত্যেক অঞ্চলের জনপ্রিয় নেতাদের নাম ধরে, অসম্মানিত করে আজেবাজে মন্তব্য করে স্থানীয় সম্প্রীতি নষ্ট করছে। যা এলাকার শান্তি-শৃঙ্খলাকে নষ্ট করে দীর্ঘকালীনভাবে অশান্ত করে তুলছে বলেও মনে করেন তিনি।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের রাজনৈতিক দল হিসেবে এনসিপির বক্তব্য ও কর্মকাণ্ডে আরও দায়িত্বশীলতা থাকা প্রয়োজন। তাঁর অভিযোগ, দলটির কিছু বক্তব্য অপ্রয়োজনীয় রাজনৈতিক উত্তেজনা তৈরি করছে।
স্ট্যাটাসে এনসিপির অভ্যন্তরীণ রাজনৈতিক অবস্থান নিয়েও মন্তব্য করেন শেখ তানভীর বারী হামিম। তিনি দাবি করেন, এনসিপির নেতাকর্মীদের বক্তব্য পর্যালোচনা করে দেখবেন তাদের কিছু নেতা কর্মী আছে কখনো জামায়াত শিবিরের বিরুদ্ধে বলেনা আবার কিছু নেতাকর্মী আছে যারা কখনও আওয়ামীলীগের বিরুদ্ধে বলেনা। অর্থাৎ, এই দুই ঘরনার লোকের খপ্পরে পড়েছে এনসিপি যারা এক হয়ে এনসিপিকে রাজনৈতিক রেসে বারংবার পিছে ফেলে দিচ্ছে।
এনসিপিকে নিজস্ব রাজনৈতিক অবস্থান স্পষ্ট করার আহ্বান জানিয়ে তিনি বলেন, অন্য কোনো রাজনৈতিক শক্তি বা প্রভাবের ওপর নির্ভরশীল হলে দলটি ভবিষ্যতে সংকটে পড়তে পারে।