

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


খুলনার দিঘলিয়া উপজেলার আমবাড়ীয়া এলাকায় ট্রাকের চাপায় মোটরসাইকেল আরোহী একই পরিবারের তিনজন নিহত হয়েছেন।
শুক্রবার (৩০ জুলাই) রাত আনুমানিক ১০টার দিকে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, শেখ শিহাবের স্ত্রী ফারজানা (২২), শ্যালিকা রুবিয়া (২০) এবং তার ২২ মাস বয়সী কন্যাশিশু। তবে দুর্ঘটনায় মোটরসাইকেলচালক শেখ শিহাব আহত হয়েছেন। নিহতরা সবাই নড়াইলের কালিয়া উপজেলার উথলী গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, একটি মোটরসাইকেলে চালকসহ দুইজন প্রাপ্তবয়স্ক নারী ও একটি শিশুকে নিয়ে খুলনা থেকে কালিয়ার উদ্দেশে রওনা হন শেখ শিহাব। রাত সাড়ে ৯টার দিকে দিঘলিয়া থানার আমবাড়ীয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই শিশুসহ মোটরসাইকেলে থাকা দুই নারী নিহত হন।
পুলিশ জানিয়েছে, ঘাতক ট্রাকটি জব্দ করা হয়েছে। তবে ট্রাক চালক ও হেলপার পলাতক রয়েছেন। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।