

সম্পাদকঃ মোঃ আল হাদী
৪১৬ তোপখানা রোড, শিশু কল্যাণ পরিষদ, ঢাকা, বাংলাদেশ
টেলিফোনঃ +৮৮(০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ফেক্সঃ ৫৮৩১২৯৮১[email protected]


আজ শনিবার (১ আগস্ট) দেশের কয়েকটি এলাকায় সকাল থেকে টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কাটা ও লাইনের রক্ষনাবেক্ষণ কাজের জন্য বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
শুক্রবার (৩১ জুলাই) এক বিজ্ঞপ্তিতে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২ জানিয়েছে, শনিবার নতুন ৩৩ কেভি লাইনের তার করন ও রক্ষনাবেক্ষণ কাজের জন্য বড়াইগ্রাম-১ (বনপাড়া) উপকেন্দ্রের ৭নং ফিডারের আওতাধীন বনপাড়া ফজলিতলা, আহম্মেদপুর, খৌদ্দকাচুটিয়া, বৃ-কাচুটিয়া, কেচুয়াকোড়া, বালিয়া, ধানুড়া আংশিক, কলা কান্ত নগর, কায়েমকোলা, নওপাড়া এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। এদিন উক্ত এলাকাগুলোতে সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিদ্যুৎ থাকবে না। বিদ্যুৎ বন্ধের কারণে সাময়িক অসুবিধার জন্য কর্তৃপক্ষ আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে। এছাড়া বাস্তব কাজে বিদ্যুৎ বন্ধের সময়কাল কিছু কম-বেশি হতে পারে বলেও জানিয়েছে নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২। অন্যদিকে, গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ওজোপাডিকো জানিয়েছে, বিদ্যুৎ লাইনের আশেপাশের গাছের ডালপালা কর্তনের জন্য গোপালগঞ্জ বিদ্যুৎ সরবরাহ, ১১কেভি টাউন ফিডারের আওতায় শনিবার সকাল ৬টা থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত ডি.সি রোড, সাহাপাড়া, চৌরংগী, বড় বাজার এলাকা (শনিবার সাপ্তাহিক বন্ধ), থানাপাড়া, লঞ্চঘাট, গোপালগঞ্জ সরকারি কলেজ সম্মুখ অংশ, শিশুবন রোড এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। শনিবার সকাল ১০টায় এসএসসি পরীক্ষা থাকায় ভোরে কাজে সিডিউল করা হয়েছে জানিয়ে গ্রাহকদের সহযোগিতা চেয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।