বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
বুধবার
২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

মে মাসে ঘূর্ণিঝড়ের আশঙ্কা, তাপমাত্রা ছুঁতে পারে ৪১ ডিগ্রি

এনপিবি ডেস্ক
প্রকাশ : ০৩ মে ২০২৬, ০৫:৪৩ পিএম
ফাইল ছবি
expand
ফাইল ছবি

মে মাসের শুরুতেই দেশের আবহাওয়া পরিস্থিতি নিয়ে নতুন করে সতর্কবার্তা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সংস্থাটি জানিয়েছে, চলতি মাসে বঙ্গোপসাগরে ১-২টি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারে। এছাড়া এ মাসে দেশে একটি তীব্র (৪০-৪১.৯ সেলসিয়াস) তাপপ্রবাহ বয়ে যেতে।

পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এ সময়ে দেশে বিক্ষিপ্তভাবে শিলাসহ ৫-৮ দিন হালকা/মাঝারি যার মধ্যে ২-৩ দিন তীব্র কালবৈশাখী ঝড়সহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এ মাসে দিন এবং রাতের তাপমাত্রা স্বাভাবিক থাকতে পারে। তাপমাত্রা পরিস্থিতি নিয়ে বলা হয়েছে, দিন ও রাতের তাপমাত্রা সামগ্রিকভাবে স্বাভাবিকের কাছাকাছি থাকতে পারে। তবে মাসজুড়ে ১ থেকে ৩ দফা মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে একটি তীব্র তাপপ্রবাহে পরিণত হতে পারে, যেখানে তাপমাত্রা ৪০ থেকে ৪১.৯ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে।

নদ-নদীর পানিপ্রবাহ স্বাভাবিক থাকলেও ভারি বৃষ্টিপাতের সময় উত্তর, উত্তর-পূর্ব এবং দক্ষিণ-পূর্বাঞ্চলের নদীগুলোর পানি সাময়িকভাবে বৃদ্ধি পেতে পারে বলে জানানো হয়েছে।

এদিকে, গত এপ্রিল মাসে সারাদেশে স্বাভাবিকের তুলনায় প্রায় ৭৫.৭ শতাংশ বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। রাজশাহী বিভাগে বৃষ্টিপাত স্বাভাবিক থাকলেও দেশের অন্যান্য বিভাগে স্বাভাবিকের তুলনায় বেশি বৃষ্টিপাত হয়েছে বলে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে।

google news সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
X
UPCOMING
Bosnia-Herz VS Qatar
Scheduled
25 Jun, 01:00 AM
VS
World Cup